নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্ত্রাসী, চাঁদাবাজী নয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : আজমেরী ওসমান

সন্ত্রাসী, চাঁদাবজী নয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান বলেছেন, পরিবহন সেক্টরকে সকল অন্যায় থেকে দূরে রাখতে হবে। আপনারা সকলেই একে অপরকে সম্মান দিবেন এটাই আমার চাওয়া। আপনারা আমাকে সম্মান জানিয়ে ‍উপদেষ্টা করেছেন এতে আমি কৃতজ্ঞ। তবে কোন সন্ত্রাসী, চাঁদাবাজী কিংবা প্রভাব বিস্তার নয় সকল অরাজকতা মুক্ত পরিবহন সেক্টর চাই। নিজ সংগঠনের প্রতিটি সদস্যদের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই সংগঠন এগুবে। আজ আপনি সভাপতি, আগামীতে হয়তো অন্য কেউ হবে। আপনাদের সংগঠনের গতি বাড়াতে আপনারা এ ধারাবাহিকতা বজায় রাখবেন বলে  আমি আশা করি।

নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মা‌লিক স‌মি‌তির (রে‌জিঃ নং-১৫৮৪) কার্যকরী প‌রিষ‌দের নব নির্বাচিতদের সংবর্ধনা অনু‌ষ্ঠানে স‌মি‌তির প্রধান উপ‌দেষ্টা এবং প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের চাঁনমারী এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মা‌লিক স‌মি‌তির উপ‌দেষ্টা হাজী মেজবাউ‌দ্দিন মোল্লার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ও ট্যা‌ক্সি স্ট্যান্ড মালিক স‌মি‌তির উপ‌দেষ্টা ত‌রিকুল হাসান লিমন। এছাড়াও উপ‌দেষ্টা‌ মন্ডলীর মধ্যে আরো উপ‌স্থিত ছি‌লেন  কামরুজ্জামান বাদশা, হাজী মো. শহীদ সা‌রোয়ার, মো. মিজানুর রহমান, আহ‌মেদ মোক্তার মিঠু, হাজী মো. নুরুল ইসলাম, হাজী জা‌হিদ আহ‌মেদ, মো. ম‌নির হো‌সেন, শ্রমিক ক‌মি‌টির উপ‌দেষ্টা মো. হা‌নিফ মিয়া, মো. আবুল হো‌সেন, মো. হাজী রহমতুল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ট‌্যা‌ক্সি স্ট‌্যান্ড মা‌লিক ও শ্রমিক স‌মি‌তির নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ট‌্যা‌ক্সি স্ট‌্যান্ড মা‌লিক স‌মি‌তির নবগঠিত কার্যকরী ক‌মি‌টির সদস‌্যরা হ‌লেন: সভাপ‌তি- মোঃ আমির হো‌সেন ডা‌লিম, কার্যকরী সভাপ‌তি- নুর মোহাম্মদ, সহ সভাপ‌তি- হাজী মো. আবুল হো‌সেন মিঠু, হাজী মো. র‌ফিকুল ইসলাম, মো. দ্বীন ইসলাম খোকা, মো. দ্বীন ইসলাম দিলা, সাধারন সম্পাদক মো. আবুল হা‌শেম রিংকু, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান র‌কি, সহ সম্পাদক মো. গোলাম সা‌রোয়ার, মো. ম‌নির হো‌সেন, মো. আলী আক্কাস, মো. শাহজাহান, সাংগঠ‌নিক সম্পাদক এ কে ইমন, সহ সাংগঠ‌নিক সম্পাদক মোঃ শেখ জা‌নে আলম হি‌রো, কোষাধক্ষ হাজী মো. ওমর ফারুক, সহ কোষাধক্ষ মো. মারুফ হো‌সেন, দপ্তর সম্পাদক মোঃ জাহা‌ঙ্গির প্রধান, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন, সমাজকল‌্যান সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

About the author

SOFT PRO IT