সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সদর আলী মেম্বার আর নেই

সদর আলী মেম্বার আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক এলাকার সদর আলী মেম্বার আর নেই। শনিবার সকাল ১০টায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে…..রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৯০বছর। তিনি স্ত্রী, ৪ছেলে ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকাল ৬টায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দাইয়ান সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের পরিবারর পক্ষে তার বড় ছেলে হাফিজুর রহমান দোলন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান হেকিম, সাবেক সদস্য বাচ্ছু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধার সম্পাদক আব্দুল জলিল, আলী আকবর ভুইয়া, নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম, জাকারিয়া ভুইয়া, পীরজাদা হানহালা শাহসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

নামাজের জানাজার ইমামতি করেন লালপুরী হুজুরে ছোট সাহেবজাদা পীরজাদা মাওলানা নাঈম মো. জাকারিয়া শাহ। পরে উপস্থিত নেতৃবৃন্দ সদর আলী মেম্বারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেন।

About the author

SOFT PRO IT