নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সকলের আন্তরিকতায় মেয়র আইভীর কৃতজ্ঞতা

সকলের আন্তরিকতায় মেয়র আইভী’র কৃতজ্ঞতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মায়ের মৃত্যুতে সমবেদনা ও শোক প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

২৯ই জুলাই বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ১৯৮৪ সালের ফেব্রুয়ারি প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকার ইন্তেকালে প্রধানমন্ত্রী আমাদের বাড়ীতে এসে আমার মা ও আমাদের পরিবারকে সান্তনা প্রদান করেন। তিনি আমাদের অভিভাবক হিসেবে সব সময় আগলে রেখেছেন এজন্য আমরা তার প্রতি চির কৃতজ্ঞ থাকবো। তাছাড়া সকলের আন্তরিক ভালবাসায় আমি ঋণি, এতে জনসেবায় আমার দায়িত্ব আরো বেড়ে গেল। তাই কথা দিচ্ছি, আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

উল্লেখ্য, গত ২৫ই জুলাই রবিবার বার্ধক্যজনিত কারনে মেয়রের মা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেছেন। বিকাল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ খবর শুনে চুনকা কুঠিরে ছুটে যান অসংখ্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিগণ।

About the author

SOFT PRO IT