নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র মোকাবিলা করেছি : নবনির্বাচিত মেয়র আইভী

ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র মোকাবিলা করেছি : নবনির্বাচিত মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আপনাদের সন্তান। আপনারা দেখেছেন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ষড়যন্ত্র মোকাবিলা করেছি। আপনারা সবাই আমার পাশে ছিলেন। এভাবেই আমার পাশে থাকবেন। আগামী পাঁচ বছর আমার চলার পথে যত বাধাই আসুক না কেন। আমি সব বাধা অতিক্রম করে যেন মানুষের সেবা করতে পারি সেজন্যে দোয়া করবেন। ২৩শে জানুয়ারি রবিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জনকল্যাণ সংস্থার আয়োজনে নবনির্বাচিত মেয়রকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করে দিল দানবের বিরুদ্ধে মানবের জয়। অনেকে আশঙ্কা করেছিল নির্বাচনটা এত সুন্দর হবে না। কিন্তু সবশেষে দেখা গেল নারায়ণগঞ্জবাসী সিদ্ধান্ত দিতে দ্বিধাগ্রস্ত হয় না। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।

তিনি আরও বলেন, এই ওয়ার্ড ছাড়াও আমার আরো ২৬ টি ওয়ার্ড আছে। সেখানেও যেন আমি সমানভাবে কাজ করতে পারি। আমি বৃহত্তর দেওভোগের সন্তান, আপনাদের সন্তান। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

About the author

SOFT PRO IT