নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্রী নিরঞ্জন সাহার সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা

শ্রী নিরঞ্জন সাহা’র সুস্থতা কামনায় মন্দিরে প্রার্থনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশিষ্ট সমাজ সেবক শ্রী নিরঞ্জন সাহার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিকালে বঙ্কবিহারী মন্দিরে বাসুদেব চক্রবর্তী, সঞ্জিত রায়, লিটন সাহার সমন্বয়ে এ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২৫টি মন্দিরে নিরঞ্জন সাহার সুস্থ্যতা কামনায় প্রার্থনা করা হয়েছে।

এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস বলেন, শ্রী নিরঞ্জন সাহা ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক। তার জন্য আমরা সকলেই প্রার্থনা করি, তিনি যেন অতিদ্রুত আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসেন। আজকে আমাদের দেবী লক্ষ্মি পূজা, সকলেই ঘরে ঘরে প্রার্থনা করবেন যাদের আত্মীয়-স্বজন, বাবা, মা, ভাই, বোন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের সকলের জন্য। বর্তমানে নিরঞ্জন ঢাকার ল্যাব এইডে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। ওনার সুস্থ্যতা কামনায় আমাদের নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদদ্বয় দোয়া প্রার্থনা করেছেন।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান জেলার সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক প্রদিপ দাস, মহানগরের সাধারণ সম্পাদক নিমাই দে, লাঙ্গলবন্দ স্নানোৎসব কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সমিরকর, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক উত্তম সাহা, সহকারী যুগ্ম সম্পাদক প্রভাস সাহা, সাংস্কৃতিক সম্পাদক উত্তম সাহা (বিষ্ণু প্রিয়া) প্রচার সম্পাদক পরেশ চৌধুরী, দপ্তর সম্পাদক হিমাদ্রী সাহা, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমল, তপন, বঙ্কবিহারী মন্দিরের সহ সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা, হরিপদ ভট্ট্যাচার্য্য, যুবলীগ নেতা সুকমল দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT