ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্রমিক নেতা আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী

শ্রমিকনেতা আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মাসদাইর প্রগতী সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, একেএম আব্দুল আলী মেম্বারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী ২৩ নভেম্বর। তিনি ফতুল্লা অঞ্চলে শ্রমিকদের মাঝে আলী ভাই নামে পরিচিত ছিলেন। ওই সময়ে ফতুল্লায় তিনি সর্বোচ্চ সিবিএ প্রতিষ্ঠাতা। তিনিই দেশে প্রথম গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেন।

শ্রমিক নেতা আব্দুল আলী ফতুল্লার মাওলাটেক্সটাইল, করিম রাবার ইন্ড্রাষ্ট্রিজ, জয়নগর স্টিলসহ ২০ টি প্রতিষ্ঠানের সিবিএ র প্রতিষ্ঠাতা ও মদনগঞ্জ বাওয়া জুট মিল এমপ্লয়ীজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাওয়া জুট মিলে তিনি এসিস্ট্যান্ট লেবার অফিসার ছিলেন।

১৯৭৭ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ডে (বৃহত্তর মাসদাইর) সর্বোচ্চ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন। মাসদাইর প্রগতি সংঘ, বাড়ৈভোগ ও পশ্চিম মাসদাইর মাইজ ভান্ডারী খানকা শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।

প্রসঙ্গত, শ্রমিক নেতা আব্দুল আলী মেম্বার দৈনিক সংবাদচর্চার সাবেক বার্তা সম্পাদক ও আরটিভির প্রতিনিধি আনোয়ার হাসানের পিতা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 November 2022

শ্রমিক নেতা আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী

www.narayanganjbarta24.com