নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শোক হোক আজ স্বপ্ন পূরণের শক্তি : আব্দুল মালেক

শোক হোক আজ স্বপ্ন পূরণের শক্তি : আব্দুল মালেক মুন্সি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আব্দুল মালেক বলেন, জাতীয় শোক দিবসে আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর করি এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করি। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন মালেক সংসদ এর প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মুন্সি।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী শ্রদ্ধা জানিয়ে মালেক সংসদ প্রতিষ্ঠাতা আব্দুল মালেক মুন্সি বলেছেন, চলমান করোনা সংকটে অসহায়, দু:খী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন এবং তার আত্মা শান্তি পাবে।

ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকান্ড ছিল ১৫ই আগস্ট। নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকান্ডের নজির পৃথিবীতে আর নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জগতে অন্যান্য হত্যাকান্ডে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি। টার্গেট করা হয়নি অবলা নারীকে, অন্ত:সত্ত্বা নারীকে।

তিনি আরো বলেন, সেদিন শুধু বঙ্গবন্ধুই নন, তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম মুজিবসহ নৃশংসভাবে নিহত হন পরিবারের অন্যান্য সদস্যরা।

১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়ে ষড়যন্ত্রকারিরা থেমে থাকেনি, তারা পরবর্তীতে তিন নভেম্বর জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে কারাকক্ষে হত্যা করে উল্লেখ করে আব্দুল মালেক মুন্সি বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা ছিলো একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। তিনি আরো বলেন, ১৫ই আগস্ট প্রাইম টার্গেট ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পনের ও একুশে আগস্টের হত্যাকান্ডের কুশীলবরা এখনো সক্রিয়, তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না।

শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়া তাদের গাত্রদাহ উল্লেখ করে  আব্দুল মালেক মুন্সি বলেন, তারা চায় সংঘাতে জর্জরিত রক্তময় প্রান্তর।

আগস্ট এলেই বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি জানিয়ে আব্দুল মালেক মুন্সি  বলেন, ১৯৮১ সালে তিনি দেশে ফিরে আসার পর তাকে প্রায় বিশ বার হত্যার চেষ্টা করা হয়।

যারা খুনের কুশীলব ছিল তাদের অপমৃত্যু হয়েছে উল্লেখ করে আব্দুল কাদের মুন্সি বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ক্ষমা করবে না। তিনি আরো বলেন, এদেশে যারা রক্তাক্ত আগস্ট ঘটিয়েছিলো, যারা ছিলে বেনিফিশিয়ারী তাদের বিচার প্রকৃতির আদালতেই বিচার সম্পূর্ণ হয়েছে।

আব্দুল মালেক মুন্সি বলেন, তিন নভেম্বরের হত্যাকান্ড মূলত আওয়ামী লীগ ও জাতিকে নেতৃত্ব শূন্য করতেই করা হয়েছিলো। পনের আগস্ট, তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যাকান্ড একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

About the author

SOFT PRO IT