অন্যান্য সদ্যপ্রাপ্ত

শেয়ালের কামড়ে আহত-১০

শেয়ালের কামড়ে ১০জন আহত, ২ শিয়াল নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সাধন সাহা জয় ) : ব্রাহ্মনবাড়িয়ায় পাগলা শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে ২ শিয়াল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) নবীনগর পৌর এলাকার নারায়নপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, আ: রহিম(৬৪)কে আশংকাজনক অবস্থায় ঢাকা ও ফিরুজা বেগম (১৭), আরাফাত (৫) কে নবীনগর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকা সূত্রে জানা যায়, ওই দিন সকালে হঠাৎ কতক গুলো পাগলা শেয়াল নারায়নপুর দক্ষিণ পাড়ায় রাস্তায় লোকজনকে পেয়ে কামড়াতে থাকে। এতে ১০ জন আহত হয়।

ওই ওয়ার্র্ডের কমিশনার কবির হোসেন বলেন, রবিবার সকালে পাগলা শেয়ালগুলো জঙ্গল থেকে সড়কে উঠে যায়। এসময় সড়কে মানুষকে পেয়ে শিয়ালগুলো কামড়াতে থাকে। উত্তেজিত জনতার হাতে ২ শিয়াল মারা যায়।

About the author

SOFT PRO IT