নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না : নাহিদা হাসনাত

শেখ হাসিনার বাংলায় কেউই না খেয়ে থাকবে না : নাহিদা হাসনাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : করোনার পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থদের মাঝে থাদ্য সামগ্রী বিতরণ করেছেন বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক নাহিদা হাসনাত। রবিবার সকালে পাইকপাড়াস্থ নিজ বাসায় এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচী পালন করেন।

নাহিদা হাসনাত বলেন, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটিতে কর্মহীন মানুষরাদের পাশে বিত্তবানরা এগিয়ে আসলে তাদের আর না খেয়ে থাকতে হবে না। তাই আসুন যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না। দেশের জনগনের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই। তিনি বাংলাদেশের জনসাধারনের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে তিনি উন্নয়ন কর্মকান্ডের বিষেশ অবদান রেখেছেন।

উল্লেখ্য, প্র‌তি‌টি প্যা‌কে‌টে নিম্নবিত্ত‌দের জন্য খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল, তৈল ও সাবান ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2020

শেখ হাসিনার বাংলায় কেউ না খেয়ে থাকবে না : নাহিদা হাসনাত

www.narayanganjbarta24.com