বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের সুবাতাস বইছে : এমএ রশিদ

শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের সুবাতাস বইছে : এমএ রশিদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যাচার করে বেরাচ্ছেন। শহীদ জিয়াউর রহমান নাকি স্বাধীণতার ঘোষক। ইতিহাস বিকৃত করতে অপচেষ্টা করে বেরাচ্ছে। এই মিথ্যাচারকে কখনো আওয়ামী লীগ প্রশয় দেয়নি দিবেনা কখনো। মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিকেলে ১৬নং লাঙ্গলবন্দ সপ্রাবি এর প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে আমরা বিজয়ের মাসে এই দিনের স্বার্থকতা কোথায়। একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমের ফসল। ৩০লাখ শহীদ ও ২লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আজ আমরা এই স্বাধীন বাঙলার সুফল গ্রহণ করছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশে উন্নয়নের সুবাতাস বইছে। তাই এখনও বিএনপি-জামাত চক্ররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সজাগ থাকতে হবে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

১৬নং লাঙ্গলবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আবুল হাসনাত জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শফিউদ্দিন, মুছাপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, দাতা সদস্য নাগিছ মাকসুদ, বন্দর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনির হোসেন খান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেম্বার কাজী মো. মোতালিব, মুছাপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল কাদির মেম্বার, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওবায়দুল হক, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তাইজুদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি মো. সাহালম, খলিল মেম্বার প্রমূখ।

About the author

SOFT PRO IT