বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ডিক্লেয়ারেশন নিয়েই মাঠে নামবো : সেলিম ওসমান

শেখ হাসিনার ডিক্লেয়ারেশন নিয়েই মাঠে নামবো : সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, এখন নারীরাই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরুষের পাশাপাশি মেয়েরাও এই ডিজিটালাইজ যুগে অনেক এগিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে  নারীদের ভূমিকা অপরিসিম। ৪ঠা অক্টোবর বৃহস্পতিবার বন্দর উপজেলা নবনির্মিত নতুন ভবন উদ্বোধণ শেষে মহিলানেত্রী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন স্টল পরিদর্শন ও সেলফি আড্ডায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  কোন একটি দলে এখন ডজন খানেক প্রার্থী নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি এখনও নির্বাচনের জন্য প্রস্তুতি নেই নাই। যদি আল্লাহ সহায় হয় তাহলে এই ডজন খানেক প্রার্থীরাই আমার জন্য কাজ করবে। শেখ হাসিনার ডিক্লেয়ারেশন নিয়েই মাঠে নামবো।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল,বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, নারায়ণগঞ্জ মহিলালীগনেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, সালমা বেগমসহ বিভিন্ন বিদ্যাপিঠের ছাত্র-ছাত্রীবৃন্দ।

About the author

SOFT PRO IT