নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুরু হচ্ছে মহানগর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : মহানগরের ২৭টি ওয়ার্ডে দলীয় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মহানগর আওয়ামীলীগ। দেরীতে হলেও প্রায় ২৫ হাজার সদস্য সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন জানান, কয়েকদিনের মধ্যেই মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে সভা করে দলীয় নতুন সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক দিনক্ষনের বিষয়টি চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে সাধারন সম্পাদক এড. খোকন সাহা জানান, মহানগরের ২৭টি ওয়ার্ডে প্রায় ২৫ হাজার নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে তারা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই যে কোন দিন আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু করা হবে।

About the author

SOFT PRO IT