বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুক্রবার আ.লীগের কর্মী সভায় আসছেন আবু সুফিয়ান

আবু সুফিয়ান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শুক্রবার বিকেল ৩টায় ২১নং ওয়ার্ডস্থ শাহী মসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হইবে। সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

এ সভায় জিমিয়ে পড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঙ্গা করতেই কর্মী সভার আয়োজন করা হয়েছে। এ কর্মী সভা উপলক্ষে বন্দর ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো ব্যপক প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন প্রবীন আওয়ামীলীগনেতা তথা পেশাজীবি সংগঠনের সভাপতি আমান উল্লাহ আমান।

এ সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, বন্দর থানা আওয়ামীলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আ:রব, বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা মাহে আলম, ছালাউদ্দিনসহ আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।

About the author

SOFT PRO IT