ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নু রিমান্ডে

শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নু রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে ২ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) ৭ দিনের রিমান্ড চেয়ে চুন্নুকে আদালতে হাজির করা হলে কাউসার আলমের আদালেত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) রাত ১০টায় কুতুবপুর নয়ামাটি এলাকার নিজ বাসার সামন থেকে একটি রিভালবার, ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ মোফাজ্জল হোসেন চুন্নুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু  হলো একই এলাকার মৃতু তালেব হোসেন পুইক্কার ছেলে এবং ফতুল্লা থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় এর আগেও ১০টি মাদক, অস্ত্র সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT