বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন গ্রেফতার, গুলিবিদ্ধ-১

শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন গ্রেফতার, গুলিবিদ্ধ-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ পাল্টা জবাব দিলে একজন গুলিবৃদ্ধ হয়। ২১ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু ওই এলাকার ওসমান গণির মেয়ের জামাই। এসময় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

ঘটনাস্থল থেকে জানা যায়, সালাউদ্দিন সালুকে গ্রেফতার করে আনার সময় তার সহযোগী ও বাড়ির লোকজন সালাউদ্দিন সহযোগীদের ডিবির গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়িতে ভাংচুর চালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলিতে ওই এলাকার একজন আহত হয়। আহত ব্যক্তি এলাকার এবাইদুল্লার ছেলে পোশাক শ্রমিক নাদিম (২৮)।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা স্থলে এখনও জেলা গোয়েন্দা পুলিশ ও বন্দর থানা পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতারকৃত সালাউদ্দিনকে ছিনিয়ে নিতে পারেনি। তবে আহত হওয়ার বিষয়টি এখনও জানতে পারিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 September 2019

শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন গ্রেফতার, গুলিবিদ্ধ-১

www.narayanganjbarta24.com