সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যা নদীর ঘাটে মালবাহি জাহাজে শ্রমিকের লাশ

শীতলক্ষ্যা নদীর ঘাটে মালবাহি জাহাজে শ্রমিকের লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে এমভি আহমদর রহমান জাহাজের ইঞ্জিন চালক (গ্রীজার) মোঃ সবুজ (৩৪) নামে এক ব্যক্তির আত্নহত্যার ঘটনা ঘটেছে। চট্রগ্রাম জেলার মিরশরাই থানা এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে জাহাজের শ্রমিক মো. সবুজ। শনিবার (২০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকায় শীতলক্ষ্যা নদীর ঘাটে চট্রগ্রাম থেকে আসা মালবাহি এ জাহাজের ভিতরে তার নিজ রুমের দরজা ভিতরে লক করে গামছা দিয়ে পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখা যায়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস.আই সাইদুজ্জামান ও কাঁচপুর ফাড়ির নৌ-পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে কাঁচপুর ফাঁড়ির নৌ-পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, এস.আই রফিকুল ইসলাম, এ.এস.আই আলীমুল ইসলামসহ ঘটনাস্থলে এসে রাত ৮টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 June 2020

শীতলক্ষ্যা নদীর ঘাটে মালবাহি জাহাজে শ্রমিকের লাশ

www.narayanganjbarta24.com