নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের সদর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হওয়া ওয়াসিম (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ওয়াসিম উপজেলার দেওভোগ পশ্চিমপাড়া এলাকার মুরাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আফজালের ছেলে ও দেওভোগ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টানবাজার এলাকাবর্তী শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দূর সম্পর্কের মামা ফয়েজ আহম্মেদ মৃধার সঙ্গে নদীতে গোসল করতে নামে নিখোঁজ হয় ওয়াসিম।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, নিখোঁজ হওয়া শিশু ওয়াসিমের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শিশুটির দূরের সম্পর্কের মামা ফয়েজ আহম্মেদ মৃধাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 September 2019

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com