বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় বাল্কহেড ডুবে একজন নিহত

শীতলক্ষ্যায় ট্রলার ডুবি, নিখোঁজ-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বন্দর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় বাদল মাস্টার নামে বাল্কহেডের একজন নিহত হয়েছেন।

এ বিষয়ে, নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গনমাধ্যমকে জানিয়েছেন, জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা বাদল মাস্টার পানিতে নিখোঁজ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাল্কহেডটি উদ্ধারে কাজ চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 July 2020

শীতলক্ষ্যায় বাল্কহেড ডুবে একজন নিহত

www.narayanganjbarta24.com