নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় পাঁচ নৌযানকে জরিমানা

শীতলক্ষ্যায় পাঁচ নৌযানকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত ৫টি নৌযানকে পঞ্চান্ন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মার্চ ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবুলাল বৈদ্যসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, নৌ পথে নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ও নৌ চ্যানেলের উপর বার্দিং করা বন্ধ করতে মঙ্গলবার ১৯ মার্চ বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নৌ পথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং চ্যানেলের উপর সকল ধরনের বার্দিং বন্ধ রাখতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সন্ধ্যার পর বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ রয়েছে।

অভিযান চলাকালীন এসময় নৌ চ্যানেলের উপর বার্দিং করা ও প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি মোহাম্মদীয়া জাহাজকে দশ হাজার , এমভি মুক্তি এন্টারপ্রাইজ জাহাজকে দশ হাজার, এমভি সাদিয়া নুসরাত জাহাজকে পাচ হাজার, এমভি তিন মুসাফির জাহাজকে বিশ হাজার এবং এমভি জিহান আনিকা-৫ জাহাজকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয় ও প্রয়োজনীয় কাগজ পত্রের ঘাটতি থাকায় এমভি মোহাম্মদীয়া জাহাজকে দশ হাজার, এমভি মুক্তি এন্টারপ্রাইজ জাহাজকে দশ হাজার, এমভি সাদিয়া নুসরাত জাহাজকে পাচ হাজার, এমভি তিন মুসাফির জাহাজকে বিশ হাজার এবং এমভি জিহান আনিকা-৫ জাহাজকে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

About the author

SOFT PRO IT