নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৬

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৬
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতদের মধ্যে বছরের এক শিশু (বালিকা), ৩৫ বছর বয়সী এক নারী আরিফা আক্তার (২৫), তার ১৮ মাসের ছেলে শিশু সাফায়েত জয়নাল ভূইয়া (৬০) নামে এক বৃদ্ধ অজ্ঞাত এক পুরুষের লাশ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, এমভি রুপসি নামের জাহাজটি এম এল আফসার উদ্দিন লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চে থাকা ৫০ থেকে ৬০ যাত্রী পানিতে ডুবে যান। কয়েকজন সাঁতরিয়ে তীরে উঠলে পরলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে একজন হাসপাতালে মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত জনের মৃত্যু খবর পাওয়া যায়।

উল্লেখ্য, এরআগেও গত বছরের জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনা ঘটে৷ এতে নারী শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়৷

About the author

SOFT PRO IT