নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে তানজিল (১৩) নামে এক কিশোর পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে বন্দরের ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়াস্থ চিত্তরঞ্জন ঘাটে এ ঘটনাটি ঘটে। তানজিল বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার লক্ষণখোলা সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করত তানজিল নামে কিশোর। রবিবার দুপুরে মধ্যাহ্নভোজের জন্য সে মিল থেকে বাড়িতে আসে। তার মাকে ভাত দিতে বলে সে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে আসে।

এ সময় সাঁতার না জানার কারণে সে গভীর পানিতে নিমজ্জিত হয়ে যায়। আশপাশের লোকজন ২০মিনিট খোঁজাখুঁজি করার পর তানজিলকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তানজিলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

About the author

SOFT PRO IT