নারায়ণগঞ্জ সদর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা সফরে গেল সদর-বন্দর থানার নাসিম ওসমান মডেল স্কুলের শিক্ষার্থীরা

শিক্ষা সফরে গেল সদর-বন্দর থানার নাসিম ওসমান মডেল স্কুলের শিক্ষার্থীরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের নেতৃত্বে চেম্বারের পরিচালনায় নারায়ণগঞ্জ সদর-বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষা সফরে যাচ্ছে।

৬ এপ্রিল শনিবার চেম্বারের শীতাতপ নিয়ন্ত্রিত  বাস ২টি নিয়ে ৫ম পর্যায়ে বন্দর থানার নাসিম ওসমান মডেল স্কুলের ১০০ জন ছাত্র-ছাত্রী  ও শিক্ষক নিয়ে বঙ্গবন্ধু যাদুঘর ও মুক্তিযুদ্ধ যাদুঘর শিক্ষা সফরে গিয়েছে।  গত ১৬ ফেব্রæয়ারী শহরের নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রথম শিক্ষা সফর শুরু হয়। এ পর্যন্ত নারায়ণগঞ্জ কলেজ, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, শামসুজ্জোহা এম বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সদর থানার টানবাজারাস্থ ৩৩ নং সিটি কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমলাপাড়াস্থ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ভুইয়ারবাগস্থ বিদ্যা নিকেতন হাই স্কুলের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী বঙ্গবন্ধু যাদুঘর ও মুক্তিযুক্ত যাদুঘর পরিদর্শন করেছে।

নাসিম ওসমান মডেল হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের বিদায় জানান, বিদ্যালয়ের  পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক আরিফ দিপু। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আবদুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ন কবীর,শরীফ মোল্লা, আনিস মোল্লা, সমাজ সেবক আরাফাত কবীর ফাহিম।

শিক্ষা সফরে যাত্রার প্রাক্কালে চেম্বারের সভাপতি আরিফ দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ব্যক্তিগত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। তাঁর এ উদ্যোগ সবল মহলে প্রশংসিত হয়েছে। সকলের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আশা করছি, তোমরাও শিক্ষা সফরে খুবই আনন্দ পাবে। অনেক কিছু জানতে পারবে।

About the author

SOFT PRO IT