জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

শিক্ষা মন্ত্রণাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট) : বাংলাদেশে নভেল করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও নয় দিন বাড়িয়েছে সরকার। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও এখন তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে ২৪ মার্চ মঙ্গলবার এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 March 2020

শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ

www.narayanganjbarta24.com