জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৭ আগস্ট বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মাঝে কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।

করোনা ভাইরাসের সংকটের মুখে দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না।

স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে সরকার সংসদ বাংলাদেশ টিভিতে গত ২৯ শে মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের ও ৭ এপ্রিল থেকে কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 August 2020

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত

www.narayanganjbarta24.com