নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন উজ্জল

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন উজ্জল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : একজন সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য আহাম্মদ আলী রেজা উজ্জলকে ২০১৯ সালের সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে পার্লামেন্ট মেম্বারস্ ক্লাবে নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম লিমিটেড অনলাইন পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী আহাম্মদ আলী রেজা উজ্জলের হাতে এ স্মারক সম্মাননা তুলে দেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য অফিসার ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী। এসময় নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম লিমিটেড  এর চেয়ারম্যান মো: ইব্রাহীম খলিল উপস্থিথ ছিলেন। পরে অনুষ্ঠানে আলোচনা গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পাওয়ায় আহাম্মদ আলী রেজা উজ্জল জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্ততৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। আমার পিতা আলী আহাম্মদ চুনকা সারা জীবন মানুষের সেবা করে গেছেন আমিও পিতার মত সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 September 2019

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন উজ্জল

www.narayanganjbarta24.com