অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহ আলমগীরের ইন্তেকালে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

শাহ আলমগীরের ইন্তেকালে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক ক্লাব। এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি  মো: হারুন অর রশিদ, সহ সভাপতি মো: রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মো: হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম. সাগর  গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা বলেন, শাহ আলমগীরের নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুস্মরণীয়। তার মৃত্যুতে বাংলাদেশের মিডিয়া জগৎ একজন অভিভাককে হারাল।

About the author

SOFT PRO IT