নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহাদাৎ বার্ষিকীতে ১১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া

শাহাদাৎ বার্ষিকীতে ১১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১১নং ওয়ার্ড আওয়ামী  যুবলীগ এর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে  তল্লা রেললাইন এলাকায় এই  আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি, মো. সেলিম আহমেদ হেনা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগ নেতা মো. আসলাম, মো. ইসহাক, ১১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মেম্বার, মো. নিজাম, আ: রহমান, যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েল, মো.জামান, মো.দস্তগীর, মো.মোমেন, মো.স্বপন, সাদ্দাম হোসেন জিতু, মো.আরমান, মো. আমির, ১২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি সেলিম খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একে.এম নাসিম ওসমান এর আত্মার শান্তি কামনা এবং একে.এম শামীম ওসমান ও সাজনুর সহধমির্ণীর সুস্বাস্থ্য সহ শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

এছাড়াও মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগণসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন সাকিব হোসেন রানা, এস এম হাসান রাবিব, মো. চঞ্চল, মো. রনি, মো. জিয়া, মো. ছনি সহ প্রমুখ। পরিশেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT