বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খান মাসুদের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খান মাসুদের বস্ত্র বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে অসহাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী সত্যজিৎ পাল(সাধু’র) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ এ বস্ত্র বিতরণ করেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ গেইট সংলগ্ন এ বস্ত্র বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম দাস এর আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শ্রী পরেশ চৌধুরী, বন্দর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক শ্রী নিপু দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT