নারায়ণগঞ্জ সদর ফতুল্লা বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের সিমানার কিছু অংশ পাচ্ছে সেলিম ওসমান

শামীম ওসমানের সিমানার কিছু অংশ পাচ্ছে সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অবশেষে চুড়ান্ত হলো নারায়ণগঞ্জের দুইটি আসনের সীমানা পুনর্বিন্যাস। আসন দু’টি হচ্ছে নারায়ণগঞ্জ ৪ ও ৫। যার একটি নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন এ.কে.এম শামীম ওসমান এবং অপরটি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন তারই বড় ভাই এ.কে.এম সেলিম ওসমান।  গতকাল চূড়ান্তভাবে এর গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

প্রকাশিত গেজেট অনুযায়ি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের পরিধি হচ্ছে সদর উপজেলার আলীরটেক ও গোগনগর ব্যতিত অন্য ৫টি ইউনিয়ণ যথাক্রমে কুতুবপুর, এনায়েত নগর, ফতুল্লা, কাশিপুর, বক্তাবলী। এবং সিটি করপোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ড।

এর পূর্বে ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ডের কিছু অংশ এই আসনে যুক্ত ছিলো। যা এখন নারায়ণগঞ্জ-৫ এ অন্তর্ভূক্ত হচ্ছে। এর ফলে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ভোটার সংখ্যাও আগের তুলনায় অন্তত ৫৫ হাজার থেকে ৬০ হাজারের মতো কমে গিয়ে তা নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর-ফতুলা­) আসনে যুক্ত হয়ে যাচ্ছে। এ বিন্যাসে দেখা যাচ্ছে শামীম ওসমানের সিমানার অনেকাংশই পাচ্ছে সেলিম ওসমান। এতে করে বৃদ্ধি পাচ্ছে নারায়ণগঞ্জ-৫ আসনের সিমানা পরিধিও।

গতকাল দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে এ পরিবর্তন আনা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ি চূড়ান্ত গেজেট থেকে জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে কিছু অংশ নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যা ইতিপূর্বে এসব অংশ নারায়ণগঞ্জ-৪ এর সঙ্গে সংযুক্ত ছিলো। এ ক্ষেত্রে বর্তমানের খসড়া অনুযায়ী ফতুল্লা থানার কিছু অংশ নারায়ণগঞ্জ-৫ এ সংযুক্ত হবে। যা আগে ছিলো সদর ও বন্দর থানার সম্মিলনে নারায়ণগঞ্জ-৫ তা এখন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর-ফতুল্লা) হয়েছে।

About the author

SOFT PRO IT