বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের সমাবেশে চমক দেখাবে ছাত্রলীগ নেতা খান মাসুদ

শামীম ওসমানের সমাবেশে চমক দেখাবে ছাত্রলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে দফায় দফায় করছেন প্রস্তুতি মূলক সভা।

২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজস্ব কার্যালয়ে কর্মীদের শেষ মুহুর্তের নির্দেশনা দেয়া হয়েছে। পুর্বের ন্যায় এবারও হাজারো কর্মী নিয়ে সমাবেশে যোগ দিবেন তরুণ প্রজন্মের কর্মী বান্ধব নেতা খান মাসুদ।

এ প্রসঙ্গে খান মাসুদের আস্থাভাজন বলেন, শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে খান মাসুদের নেতৃত্বে বন্দর থেকে বিশাল মিছিল নিয়ে যোগদান করবো। সামাবেশে এবার চমক দেখাবে আমাদের তরুণ প্রজন্মের কর্মী বান্ধব নেতা খান মাসুদ। তাই ২৭ অক্টোবর শনিবার দুপুর ১টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় সবাইকে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 October 2018

শামীম ওসমানের সমাবেশে চমক দেখাবে ছাত্রলীগ নেতা খান মাসুদ

www.narayanganjbarta24.com