রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শান্তিপূর্ণ ভাবে রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

শান্তিপূর্ণ ভাবে রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি শনিবার শান্তিপূর্ণ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী ও কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪নং ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬নং ওয়ার্ডে মাহবুবুর রহমান জাকারিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ৩/৪ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে কম। অন্যান্য ভোট কেন্দ্রে বেলাবাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তারাবো পৌরসভার নির্বাচনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার ও বিজিএমইএর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান ভোট দেন। সে কারনে তারাবো পৌরসভার ভোটররা ও উৎসাহ উদ্দীপনায় ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে  আসেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান বলেন, নির্বাচনে কোথাও সহিংসতা হয়নি। তারাবো পৌরসভার ৭নং ওয়ার্ডে দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তৎপর।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান বলেন, মোট ৪৩ টি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিপি, স্ট্রাইকিং ফোর্সসহ নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এ ভোট গ্রহণ চলে।

About the author

SOFT PRO IT