নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহ‌রে গ্রামের বা‌ড়ি রেস্টু‌রেন্টের উ‌দ্বোধন ক‌র‌লেন পারভীন ওসমান

শহ‌রে "গ্রামের বা‌ড়ি" রেস্টু‌রেন্টের উ‌দ্বোধন ক‌র‌লেন পারভীন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহ‌রের মা‌ঝেই গ্রাম বাংলার ঐ‌তিহ্যের আদ‌লে উ‌দ্বোধন হল গ্রামের বা‌ড়ি রেস্টু‌রেন্ট। শুক্রবার (১২  মার্চ) সন্ধ্যায় মে‌ট্রো হল সংলগ্ন এ রেস্টু‌রেন্ট এর উ‌দ্বোধন ক‌রেন প্রয়াত সা‌বেক সাংসদ বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমান এর সহধর্মিনী পারভীন ওসমান। শতভাগ মানসম্পন্ন বাঙ্গালীর খাবা‌রে নিশ্চয়তায় রেস্টুরেন্টটি শুরু করেছেন সত্ত্বা‌ধিকারী মা‌নিক লাল মজুমদার ও সৈকত সাহা প্রামীর।

দৃ‌ষ্টিনন্দন আ‌লোকসজ্জ্বা ও পুর‌নো ঐ‌তি‌হ্যের প্র‌তিচ্ছ‌বি‌তে সাজা‌নো হ‌য়ে‌ছে এ রেস্টুরেন্টটি। যেখা‌নে খাবা‌রের বিশষা‌য়িত হ‌চ্ছে বাঙ্গা‌লিদের ঘরোয়া খাবার। এর ম‌ধ্যে অন্যতম হ‌চ্ছে, সাদা ভাত, বি‌ভিন্ন ভর্তা, ‌দেশী মাছ, বউয়া, গরুর খা‌টি দু‌ধের তৈরী পা‌য়েস ইত্যা‌দি।

এ সময় উপ‌স্থিত ছিলেন, রেস্টু‌রে‌ন্ট কতৃপক্ষ প্রমা মজুমদার সাহা, শ্যামল সাহা, জাতীয় পা‌র্টি নেতা আব্দুল কা‌দির, জাতীয় ম‌হিলা পা‌র্টির সা‌বেক নেত্রী শার‌মিন ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, শরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, রফিক, জুনু, মামুন খান, নুর মোহাম্মদ, কা‌দির প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 March 2020

শহ‌রে গ্রামের বা‌ড়ি রেস্টু‌রেন্টের উ‌দ্বোধন ক‌র‌লেন পারভীন ওসমান

www.narayanganjbarta24.com