নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের গলাচিপায় ইজিবাইক (ব্যাটারী চালিত অটোরিক্সা) এর ধাক্কায় ঘটনাস্থলেই ছয় বছরের শিশু নুসরাতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)বেলা ১২টায় গলাচিপা এলাকার চেয়ারম্যান বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় মর্ মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে বিক্ষুব্দ জনতা ইজিবাইকটিতে ভাংচুর চালায়। একপর্যায়ে চালককে মারধর করে স্থানীয়দের হেফাজতে থাকলেও পরবর্তিতে চালকের আর হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানিয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত নুসরাতের পিতা সোহেল একজন ফল ব্যবসায়ী। সে কলেজ রোড, গলাচিপা এলাকাস্থ মমতাজ দেলোয়ার শান্তি নিকেতন এর নীচ তলা বাসায় ভাড়া থাকতো। নুসরাত তিন বোনের মধ্যে মেঝো।সে আলম খান লেন এর আদর্শ মহীলা মাদ্রাসায় লেখাপড়া করত। সেখানে পড়ার উদ্দেশ্যে মা নুর জাহানের সাথে ঘর থেকে বের হয়েছিল। ওইসময় দ্রুত গতিতে আসা ইজি বাইক ধাক্কা দিলে নুসরাতের নাক ও মুখে প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ ডা. জালাল বলেন, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে আসা পুলিশ জানায়, আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছি। তবে চালককে পাওয়া যায়নি। স্থানিয় কয়েকজনের সহযোগীতায় সে পালিয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় থানায় কোন মামলা করতে চাননা নিহতের পরিবার।

