রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহীদ মিনারে দুর্বৃত্তদের হানা ॥ শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ মিনারে দুর্বৃত্তদের হানা ॥ শিক্ষার্থীদের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : এবার রূপগঞ্জের বাগবের এলাকার কর্ডোভা হাই স্কুলের শহীদ মিনারে দুর্বৃত্তরা হানা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। রোববার রাতের যেকোন সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্কুল কতৃপক্ষ ধারণা করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক

আলী আকবর বলেন, রোববার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ফেলে। সোমবার সকালে শহিদ মিনারটি ভাঙ্গা দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি দেখে কর্তৃপক্ষকে জানায়। পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদে রূপগঞ্জ- ইছাপুরা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

About the author

SOFT PRO IT