নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহরে নকশা না মেনে ভবন নির্মাণে ১০ লাখ টাকা জরিমানা, উচ্ছেদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরে দেওভোগ আখরা মোড় এলাকায় নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৩শে ফেব্রুয়ারী রবিবার দুপুরে রাজউক ৮ জোনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মরহুম আমিনুলের ছেলে শফিকুলের ভবন রাজউকের নকশার নিয়ম অনুযায়ী করেনি তাই ভেঙে দেয়া হয় । নিচতলায় পার্কিং করার কথা ছিল, তারা তা না করে নিচতলায় দোকান পার্ট করেছে। এবং ভবনের কিছু অংশ রাস্তায় নেমে এসেছে। আর ওই অংশ টুকু ভেঙে দেয়া হয়েছে। একই সাথে ভবন মালিকদের ৭ লাখ জরিমানা করেছে নির্বাহি ম্যাজিস্ট্রেট। তার পাশে ইন্দ্রজিৎ নামের এক ব্যক্তির ভবনের গোডাউন নির্মাধীন অনুমোদন না থাকায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানকালে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT