নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহরে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে পুলিশের অভিযান

শহরে অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে পুলিশের অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ শহরে দাপিয়ে বেড়ানো অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা পেয়েই কোমর বেঁধে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে জেলা পুলিশের কঠোর নির্দেশনা পেয়ে সাঁড়াশি অভিযানে ব্যাটারিচালিত প্রায় ২০ টি অটোরিকশা জব্দ করেছে ট্রাফিক পুলিশ । সোমবার ( ৯ ডিসেম্বর ) সকালে থেকে  থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ব্যাটারিচালিত রিকশাবিরোধী অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগ ।

জানা যায়, নগরীতে সাধারণ বৈধ রিকশার তুলনায় ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা সংখ্যা অন্তত দশ গুণ বেশি। শুধু তাই নয়, হাইকোর্টের নির্দেশ অমান্যের পাশাপাশি অবৈধভাবে বিদ্যুৎ খরচ করে চলেছে ব্যাটারিচালিত এসব রিকশা। গত কয়েক বছর ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে দাপিয়ে বেড়ালেও এবার শেষ রক্ষা হচ্ছে না।

 এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন)  তসলিম মোল্লা বলেন, শহরকে যানজটমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোড়ে মোড়ে ১০ জন ও ৫ জন করে মোট ৫০ জন পুলিশ ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে । যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে (দুপুর ১টা) ২০ টি  অবৈধ  অটোরিকশার  জব্দ করেছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT