নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শহরের বাসষ্ট্যান্ড জুয়া আস্তানায় ডিবি পুলিশের অভিযান

জাতীয় সংগঠন ইয়ার্ণ মার্চেন্টস থেকে ১৫ জুয়ারী সহ ৪৫ হাজার টাকা জব্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ২৪ : শহরের কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড এলাকায় প্রকাশ্য চলতো জুয়া। আর তাতে সর্বোস্ব হারিয়ে অনেকে নিস্ব হয়ে বাড়ি ফিরতেন। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে সেই জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর চালানো সেই অভিযানে ৪০ জন জুয়ারীকে আটক করা হয়। এসময় ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যায় আরো ৫০ জুয়ারী। তবে অভিযানে জুয়ার আসরের তত্ত্বাবধায়কদের আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরীর বাসষ্ট্যান্ড এলাকাছাড়াও কালীর বাজার, বঙ্গবন্ধু সড়কের একাধিক এলাকায় প্রকাশ্যে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে একটি সিন্ডিকেট রমরমা জুয়ার আসর বসিয়ে আসছে। প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে এসব জুয়ার আসর পরিচালনা করতো সেই সিন্ডিকেটটি। শহরবাসীর দাবির মুখে অবশেষে চিহ্নিত জুয়ার আসরে অভিযান পরিচালনা করলো পুলিশ।

অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর এ আলম জানান, সাড়াশী অভিযানে আটককৃত জুয়ারীদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছে । তবে আনুমানিক ৪০ জন আটক করা হযেছে । তাদের থানায় পাঠানো হবে । এবং আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে ।

এদিকে জুয়ার অভিযান চলাকালে উৎসুক জনতা জুয়ারীদের বিরুদ্ধে বিচার দাবি করেন এবং পুলিশ সুপারের এমন নির্দেশনার প্রশংসা করেন উপস্থিত সকলে।

About the author

SOFT PRO IT