বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শব্দ দূষন থেকে রেহাই পেতে স্মারক লিপি প্রদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উচ্চ ক্ষমতা সম্পন্ন এমপিলফায়ার ও সাউন্ড বক্স ব্যবহারের মাধ্যমে  শব্দ দূষন করে কোমলমতি ছাত্র/ছাত্রী এমনকি সাধারন জনগনের ব্যাপক ক্ষতিসাধন থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেছে বন্দর নাগরিক কমিটি নেতৃবৃন্দ।

গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন্দর থানা অফিসার ইনর্চাজ এর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর নাগরিক কমিটির উপদেষ্টা ও বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মাসুদ, নাগরিক কমিটির বন্দর শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি ডাঃ ফারুক হোসেন।

 

About the author

SOFT PRO IT