নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শনিবার ৫ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাবে পৌনে তিন লাখ শিশু

শনিবার ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে পৌনে তিন লাখ শিশু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর কর্মপরিকল্পনা অনুযায়ী শনিবার (১১ জানুয়ারি) জেলার পাঁচটি উপজেলায় (সিটি করপোরেশন এলাকা ব্যতিত) প্রায় পৌনে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

সভায়  জেলা সিভিল সার্জন জানান, এবার নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (সিটি করপোরেশন ব্যতিত) ২ লাখ ৮১ হাজার ৩৬৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাসের ৩৫ হাজার ৮৪৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এব ১২-৫৯ মাস বয়সের ২ লাখ ৮১ হাজার ৩৬৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উপলক্ষে ১ হাজার ৫৬ টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র, ১৫ টি ভ্রাম্যমান কেন্দ্রেসহ ১ হাজার ৭১টি টিকাদান কেন্দ্রে সরকারি/ বেসরকারি/ বিভিন্ন সংস্থার ২ হাজার ১৫২ জন (প্রতিকেন্দ্রে ২ জন) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাওয়ানোর আগে কোনো অবস্থাতে এ ক্যাপসুল কাটা যাবে না। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সময় কুচক্রী মহল যাতে কাজে বাধাগ্রস্থ না করতে পারে সে ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জেলা ইপিআই কর্মকর্তা মো.লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো.শাকির হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের  প্রেজেন্টেশন উপস্থাপন করেন  মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 January 2020

শনিবার ৫ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল খাবে পৌনে তিন লাখ শিশু

www.narayanganjbarta24.com