নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ.কে.এম শামীম ওসমানের সহধর্মীণী সালমা ওসমান লিপির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) শহর ও বন্দরের বিভিন্ন মসজিদে এ আয়োজন করা হয়। এছাড়াও এসময় নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের ৫ম মৃত্যুবাষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
এ উদ্যোগে অংশ নিয়ে সহযোগীতায় ছিলেন, মু্ক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জ জেলার আহ্বায়ক এইচ.এম রাসেল, সদস্য সচিব জনাব জে আর রাসেল আহমেদ, মহানগর সভাপতি জনাব হামদান-উর- রহমান শান্ত, সাধারন সম্পাদক জনাব সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী মাসুদ, জেলা যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহাগর অর্থ সম্পাদক মাওলানা তামিম বিল্লাহ, আরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন, এইচ.এম ফয়সাল,ইয়াসিন চৌধুরী, অনিক সহ আরো অনেকেই।

