বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লন্ডন সফরে যাচ্ছেন জেলা আ:লীগের সহ-সভাপতি আরজু ভূঁইয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া আজ ১৩ই জানুয়ারী রোজ শনিবার যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবার কথা রয়েছে।তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ১০ঃ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন যাচ্ছেন বলে জানা গেছে।

লন্ডনে বসবাসরত তার একমাত্র মেয়ে আসনা আশরাফির কোলজুড়ে গত ১৭/১১/২০১৭ তারিখে কেন্ট-গিলিংহামে অবস্থিত মিডওয়ে মেরিটাইম হসপিটালে তার নাতনী জোয়ারিয়াহ রহমান আজবাহ পৃথিবীতে আসে। এ আনন্দের খবর পেয়ে আরজু ভূঁইয়া তার মেয়ে ও নাতনীকে দেখতে এবং তার পরিবারের সকলের সাথে দেখা করতে সেখানে যাচ্ছেন।তিনি চলতি মাসের ৩১ তারিখে দেশে ফিরবেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, নৌকাকে আবারও দেখতে চায় এমন নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের আয়োজনে বন্দর ও না:গঞ্জ শহরে প্রায় ৪১টি উঠান বৈঠক সফলভাবে সম্পন্ন করেছি। লন্ডন থেকে ফিরে আবারও নেতা-কর্মীদের নিয়ে গণমানুষের ডাকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত উঠান বৈঠকে সম্পৃক্ত হব ইনশাল্লাহ। সবার জন্য আমি দোয়া জানাচ্ছি। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন।

About the author

SOFT PRO IT