রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লকডাউন এলাকার ২ সেচ্ছাসেবক মদসহ গ্রেফতার

লকডাউন এলাকার ২ সেচ্ছাসেবক মদসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : করোনায় রেডজোন রূপগঞ্জ সদর ইউনিয়নে চলমান লকডাউনে নিয়োজিত কার্ডধারী দুই সেচ্ছাসেবককে চোলাই মদসহ গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। বৃহস্পতিবার রাত সাড়ে  ৮ টার দিকে ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়নাল গোয়ালপাড়া এলাকার হোসেনের ছেলে ও একই এলাকার নজরুলের ছেলে নাদিম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, লকডাউনের শুরু থেকে প্রতিদিনই সরকারের বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষন করতে বৃহস্পতিবার রাত সাড়ে  ৮টার দিকে গাড়ীকে করে টহল দিচ্ছিলেন। সদর ইউনিয়নের টেকেনায়াদ্দা এলাকার মসজিদের সামনের সড়কে পৌছেলে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা সড়কে চলাচল করতে দেখে তিনি গতিরোধ করেন। এসময় রিক্সাতে থাকা ৪ জনের মধ্যে দুই জন পালিয়ে যায়। এসময় তল্লাশি চালিয়ে গোয়ালপাড়া এলাকার  জয়নাল ও নাদিমকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা উক্ত ইউনিয়নের ২ নং ওয়ার্ডে লকডাউনে কার্ডধারী দায়িত্বরত সেচ্ছাসেবক বলে জানা গেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 June 2020

লকডাউন এলাকার ২ সেচ্ছাসেবক মদসহ গ্রেফতার

www.narayanganjbarta24.com