জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লকডাউনে দিনে ৭ ঘণ্টা ও রাতে ৬ ঘণ্টা খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ

লকডাউনে দিনে ৭ ঘণ্টা ও রাতে ৬ ঘণ্টা খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : আগামী ১৪ই এপ্রিল বুধবার থেকে আরোপিত কঠোর বিধিনিষেধের আওতায় হোটেল–রেস্তোরা খোলা থাকবে। ১৪ই এপ্রিল থেকে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল ও রেস্তোরায় বসে কেউ খাবার খেতে পারবেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে। আজ ১২ই এপ্রিল সোমবার মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ই এপ্রিল থেকে কাজ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকানে বসে খাওয়া যাবে না, কেবল পার্সেল আকারে খাবার বিক্রি করা যাবে। তবে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এদিকে সরকারি এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি। সংগঠনের পক্ষে আজ দুপুরে এক বিবৃতিতে বলা হয়, দুর্যোগ মুহূর্তে এই উপযোগী সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি আনবে।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ব্যবসায়ীদের কথা ও এর সঙ্গে সংশ্লিষ্ট দুই কোটি মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের ভেতর ব্যবসা করার দিক নির্দেশনা প্রদান করেছে সরকার। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাকি দাবি দাওয়াগুলো পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছেন তারা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 April 2021

লকডাউনে দিনে ৭ ঘণ্টা ও রাতে ৬ ঘণ্টা খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ

www.narayanganjbarta24.com