রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব ও পুলিশের অভিযানে মদ ও গাঁজা সহ রূপগঞ্জে গ্রেফতার ২

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে দেশীয় চেলাই মদ ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ৮ই জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার ধামচি ও গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানারওসি এ এফ এম সায়েদ জানান, বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্প এর সদস্যরা রূপগঞ্জ সদর ইউনিয়নের ধামচি এলাকায় অভিযান চালিয়ে মৃত আব্দুল গণির ছেলে মিয়াজদ্দিনকে ৯৪ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করে। এ সময় তার সহযোগী কাইয়ূম মিয়া পালিয়ে যায়।

অপর দিকে রূপগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT