সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে ৫ পরিবহন চাঁদাবাজ আটক

র‌্যাবের হাতে ৫ পরিবহন চাঁদাবাজ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চিটাগাং রোড ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পরিবহন চাঁদাবাজকে আটক করে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর অতিরিক্ত এসপি জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং বন্দর মদনপুর অটোস্ট্যান্ড এলাকায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, বাস, লেগুনা ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়ের সময় পাঁচজনকে আটক করে র‍্যাব।

আটকরা হলেন হুমায়ুন কবির, আসাদ মোল্লা, জামাল, মো. কাজী এরশাদুজ্জামান এবং আব্দুর রহিম। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত এসপি জসিম উদ্দিন চৌধুরী আরো জানান, আটককৃত আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মদনপুর অটোস্ট্যান্ড এলাকায় চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

র‌্যাবের হাতে ৫ পরিবহন চাঁদাবাজ আটক

www.narayanganjbarta24.com