নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের হাতে ধরা খেল হত্যা মামলার পলাতক নারীসহ ৪ আসামী

র‌্যাবের হাতে ধরা খেল হত্যা মামলার পলাতক নারীসহ ৪ আসামী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২৬শে জানুয়ারি বুধবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে রূপগঞ্জ থানাধীন গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো. নজরুল ইসলাম (৫০), মো. মিথুল ওরফে মৃদুল (১৮), মোছা: সামছুন্নাহার (৪০) এবং মোছা: নুপুর আক্তার (২০)।

২৭শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তারা মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে বুধবার রূপগঞ্জ থানাধীন গঙ্গানগর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT