নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে ধরা খেল অনলাইন জুয়াড়ি যুবক

র‌্যাবের হাতে ধরা খেল অনলাইন জুয়াড়ি যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সৈয়দ মো. মহসীন (৪৫) নামে এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৩ই আগস্ট মঙ্গলবার রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়ি সৈয়দ মো. মহসীন ব্রাহ্মণবাড়ীয়া জেলার  সদর থানাধীন খড়মপুর এলাকার মৃত সৈয়দ মাহমুদের ছেলে। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ২টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

আজ ৪ঠা আগস্ট বুধবার বেলা সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একজন অনলাইন জুয়াড়ি অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছিলে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছিল। এই ধরনের অবৈধ অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT