নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের হাতে গাঁজা সহ ধরা খেল এক বৃদ্ধ

র‌্যাবের হাতে গাঁজা সহ ধরা খেল এক বৃদ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে মো. জারজি হোসেন (৬৫) নামে এক মাদক ব্যবসায় কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৬ই আগস্ট শুক্রবার বিকালে বন্দর থানাধীন উত্তর লক্ষণখোলা কড়ইতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো.জারজি হোসেন এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ধামগর সেনেরবাড়ী এলাকায়।

আজ ৭ই আগস্ট শনিবার বেলা ১২ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী  মো. জারজি হোসেন দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT