রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের পৃথক অভিযানে জ্বালানী তেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

র‌্যাবের পৃথক অভিযানে জ্বালানী তেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডেমরায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানী তেল চোরাই সিন্ডিকেটের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে ১লা জুন দিবাগত রাত মঙ্গলবার সাড়ে ১২ টায় ঢাকা জেলার ডেমরা থানাধীন চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : আব্দুল্লাহ (২৫), মো. রাজু (২৫), মো. মহিন (১৮), মো. মানিক (৩২), মো. জনি (১৮) ও মো. জনি (৩২)। অভিযানকালে গ্রেফতারকৃত কাছ থেকে ২টি ড্রামভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেল, ৪টি খালি ড্রাম, জ্বালানী তেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে মোটর সংযুক্ত করা ৩টি পিকআপ ভ্যান ও চোরাই জ্বালানী তেল ক্রয়-বিক্রয়ের নগদ ১৪ হাজার ৮শত টাকা উদ্ধার করে র‌্যাব।

পৃথক অপর র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জে রুপগঞ্জে জ্বালানী তেল চোরাই সিন্ডিকেটের আরও ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ ২রা জুন বুধবার সকাল সাড়ে ৭ টায় রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : মো. মনিরুজ্জামান (৩৬), মো. জামশেদ আলী (২৯) ও মো. মাসুম ভ‚ইয়া ওরফ বাচ্চু (৩২)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৭৩০ লিটার চোরাই ডিজেল, চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি নসিমন গাড়ী ও চোরাই জ্বালানী তেল ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ৩ শত ৩০ টাকা উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

আজ ২রা জুন বুধবার বেলা ১ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় পৃথক অভিযানের বিষয় জানান, ডেমরা থানাধীন চনপাড়া ও রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকায় জ্বালানী তেল চুরি ও কেনাবেচার একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোরাই সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে উক্ত গাড়ীসমূহ হতে তেল চুরি করে। গাড়ীর ড্রাইভার ও হেলপার তেল চুরির বিষয়টি টের পেয়ে গেলে উক্ত সিন্ডিকিটের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে এবং জোরপূর্বকভাবে তেল চুরির পাশাপাশি ড্রাইভার ও হেলপার এর নিকট হতে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। উক্ত চোরাই সিন্ডিকেট আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে, যা ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে প্রাথমিক অনুসন্ধানে এই বিষয় জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, পরষ্পর যোগসাজশে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে জ্বালানী তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে। এই সকল জ্বালানী তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 June 2021

র‌্যাবের পৃথক অভিযানে জ্বালানী তেল চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

www.narayanganjbarta24.com