সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের জালে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

র‌্যাবের জালে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নারী ও শিশু নির্যাতন আইনের এজাহার নামীয় আসামী মো.রাব্বি হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ৩ই জানুয়ারি সোমবার রাতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আকড়া কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো.রাব্বি হোসেন সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মো.দুলাল গাজীর ছেলে।

৪ঠা জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামী ভিক্টিম (১৮) কে প্রতারণামূলক ভাবে বিয়ে করে। পরবর্তীতে ভিক্টিম ৫ (পাঁচ) মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়লে আসামী ভিক্টিমের সাথে তার বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ ব্যাপারে ভিক্টিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং-২০, তারিখ-১৭/১০/২০২১ইং। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT